ঢাকা | বঙ্গাব্দ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ভাষণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান। দেশবাসীর উদ্দেশে তার বক্তব্যে নির্বাচন, ভোটাধিকার ও রাষ্ট্র সংস্কার সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ টেলিভিশন সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তারেক রহমানের ভাষণ সম্প্রচার করা হবে, যাতে দেশবাসী সরাসরি তার বক্তব্য শুনতে পারেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও তৎপরতা চলছে। এই প্রেক্ষাপটে বিএনপি চেয়ারম্যানের জাতির উদ্দেশে ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স