ঢাকা | বঙ্গাব্দ

সহযোদ্ধা সারজিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সহযোদ্ধা সারজিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অসুস্থ সহযোদ্ধা সারজিস আলম-কে দেখতে হাসপাতালে গিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনের নির্ধারিত কার্যক্রম শেষে তিনি সরাসরি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতাল-এ ছুটে যান। সেখানে চিকিৎসাধীন সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন,
“দ্রুত সুস্থ হয়ে ওঠো, কমরেড। আমাদের প্রার্থনা সব সময় তোমার সাথে আছে।”

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল গঠনে এই দুই নেতার ঘনিষ্ঠ পথচলা দেশজুড়ে সমাদৃত। সহযোদ্ধার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনেও সমবেদনা জানানো হচ্ছে।

উল্লেখ্য, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালীতে পাথরজনিত সমস্যার কারণে মঙ্গলবার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে সারজিস আলম হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করেন। পরিস্থিতি বিবেচনায় কোনো বিলম্ব না করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স