ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ আহত ৭

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। 

রোববার (৩ মে) ভোরের দিকে দক্ষিণ সুরমা এলাকার তেলিবাজার ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে নির্মাণশ্রমিক বহনকারী একটি পিকআপ সিলেট থেকে লালাবাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার সুরুজ আলী (৬০), মুন্নি (৩৫), সিলেটের বদরুল (৩০) এবং ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের মধ্যে আলমগীর (৩২), তোরাব উল্লাহ (৬০), রামিন (৪০), আফরোজ মিয়া (৪০), রাভু আক্তার (২৫), হাফিজা বেগম (৩০) ও রাজা মিয়া (৪৫) রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার পর গুরুতর আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপের চালক পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স