ঢাকা | বঙ্গাব্দ

অনলাইনে ঈদের ট্রেনের অগ্রিম টিকিটের নামে প্রতারণা, যাত্রীদের যে সতর্কবার্তা দিলো রেলওয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
অনলাইনে ঈদের ট্রেনের অগ্রিম টিকিটের নামে প্রতারণা, যাত্রীদের যে সতর্কবার্তা দিলো রেলওয়ে

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ায় যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট কেনার ক্ষেত্রে প্রতারণা এড়াতে সবাইকে শুধুমাত্র সরকারি অনুমোদিত ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রতারক চক্র টিকিট সংগ্রহ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ নেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অনেক সময় ব্যবহৃত সিমও বন্ধ করে ফেলে।

রেলওয়ে জানিয়েছে, একটি নিবন্ধিত আইডি ব্যবহার করে এক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। টিকিট কাটার সময় সহযাত্রীদের নামও সিস্টেমে যুক্ত করতে হবে। ভ্রমণের সময় আইডিধারী ব্যক্তিকে ব্যবহৃত মোবাইল ফোন ও ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

এছাড়া, টিকিটে উল্লেখিত যাত্রী ছাড়া অন্য কেউ ভ্রমণ করলে তা আইনত অপরাধ হিসেবে বিবেচিত হবে বলেও সতর্ক করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ আরও জানায়, কেউ টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী কিংবা রেলওয়ে পুলিশের সহায়তা নেওয়া যাবে। পাশাপাশি অভিযোগ জানাতে রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স