ঢাকা | বঙ্গাব্দ

এবার রাজনীতি নিয়েই দিলেন নতুন বার্তা সাকিব আল হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
এবার রাজনীতি নিয়েই দিলেন নতুন বার্তা সাকিব আল হাসান

রাজনৈতিক অঙ্গনে পথচলার শুরুতেই নানা সমালোচনা ও বিতর্কের মুখে পড়লেও হতাশ নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বরং তার ভাষ্য, এই অভিজ্ঞতা তাকে আরও বাস্তববাদী ও পরিণত করেছে এবং রাজনীতিতে কাজ করার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেন, রাজনীতিতে আসার সিদ্ধান্তকে তিনি এখনো ভুল মনে করেন না। তার মতে, সময়ের সঙ্গে অনেক সিদ্ধান্তের মূল্যায়ন বদলে যায়। তিনি বলেন, একটি নির্দিষ্ট এলাকার মানুষের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সেই জনগণের সমর্থনেই জয় পেয়েছিলেন।

রাজনীতি নিয়ে মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন সাকিব। তার ভাষায়, রাজনীতি কোনো খারাপ বিষয় নয়; বরং মানুষের জন্য কাজ করার অন্যতম বড় ক্ষেত্র। তিনি মনে করেন, দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য মানুষের রাজনীতিতে অংশগ্রহণ জরুরি।

সাকিব আরও বলেন, অনেকেই রাজনীতিকে ব্যক্তিস্বার্থ হাসিলের জায়গা হিসেবে ব্যবহার করেন। অথচ যারা সত্যিকার অর্থে মানুষের সেবা করতে চান, তাদের অনেক সময় সামনে এগোতে দেওয়া হয় না। তিনি মনে করেন, ভালো মানুষের মূল্যায়ন এবং অন্যায়ের সঠিক বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন।

এছাড়া রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে এখনো তার যোগাযোগ রয়েছে বলেও জানান এই তারকা ক্রিকেটার।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স