ঢাকা | বঙ্গাব্দ

হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন ।

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন । 

হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার দিবাগত রাত পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হচ্ছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে গেছেন ৪ হাজার ৮৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৯০৩ জন হজযাত্রী। এখন পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স হজযাত্রী পরিবহনে অংশ নিয়েছে।

হজ কার্যক্রম চলাকালে সৌদি আরবে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। অধিকাংশের মৃত্যু মক্কায় এবং কয়েকজনের মৃত্যু মদিনায় হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় বিপুলসংখ্যক হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। হজ ফ্লাইট কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা জুনের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স