ঢাকা | বঙ্গাব্দ

রাগ করলা? সংলাপে ভাইরাল ব্যক্তি আসলে অভিনয়শিল্পী

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
রাগ করলা? সংলাপে ভাইরাল ব্যক্তি আসলে অভিনয়শিল্পী

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক” সংলাপটি। ফেসবুক, টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে অনেকে প্রথমে এটিকে বাস্তব কোনো কবিরাজের বক্তব্য মনে করলেও পরে জানা যায়, এটি ছিল একটি অভিনীত চরিত্র।

ভাইরাল ভিডিওতে ‘কবিরাজ’ চরিত্রে অভিনয় করেছেন ঈমান আলী নামের এক কনটেন্ট অভিনেতা। তিনি মূলত অভিনয় ও বিনোদনধর্মী ভিডিও নির্মাণের সঙ্গে যুক্ত। জানা গেছে, প্রায় ২০ বছর আগে লালমনিরহাট থেকে গাজীপুরে এসে বসবাস শুরু করেন তিনি এবং বর্তমানে সেখানেই কাজ করছেন।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ঈমান আলীর। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট তৈরি করলেও সাম্প্রতিক এই ভিডিওই তাকে আলোচনার শীর্ষে নিয়ে আসে। বিশেষ করে সংলাপ উপস্থাপনের ধরণ, মুখভঙ্গি ও অভিনয়শৈলী দর্শকদের নজর কাড়ে।

ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই লাখো দর্শক সেটি দেখেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে। পরবর্তীতে অনেক কনটেন্ট নির্মাতাও একই সংলাপ ব্যবহার করে নতুন ভিডিও তৈরি করতে শুরু করেন।

ঈমান আলী জানিয়েছেন, পুরো বিষয়টি ছিল বিনোদনের অংশ এবং তিনি বাস্তবে কোনো কবিরাজ নন। ভবিষ্যতেও অভিনয়নির্ভর কনটেন্ট তৈরি করে দর্শকদের বিনোদন দেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এই একটি ভাইরাল সংলাপই তাকে সারা দেশে পরিচিতি এনে দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স