ঢাকা | বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : May 22, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় হঠাৎ কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। পরে সেখানে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।

এ ঘটনায় এনসিপির কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। ঘটনার পর দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা।

ঘটনার বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।

তার দাবি, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে হামলা চালানো হলে কয়েকজন আহত হন। এ সময় তার ওপরও কিল-ঘুষি মারা হয় বলে উল্লেখ করেন তিনি। এছাড়া হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন এনসিপির এই নেতা।

ঘটনার পর তিনি থানায় অবস্থান করছেন এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স